অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩


যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিলে জলকামান-সাউন্ড গ্রেনেড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

১৯৯

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশকৃত জাতীয়করণ বঞ্চিত প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে শিক্ষকরা মিছিল করছিলেন; পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে গেলে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা এলাকায় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি নিক্ষেপ করা হয় এবং পরে তাদের হুইসেল দিতে দিতে পল্টনের দিকে সরিয়ে নেওয়া হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।  

এর আগে সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলন করছিলেন শিক্ষকরা।

এ সময় আন্দোলনকারী শিক্ষকরা বলেন, ‘২০১৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন সরকার সারাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। তখন সারাদেশে ৩০ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সে সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু সংখ্যক বিদ্যালয় জাতীয়করণ হতে বাদ রেখে ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। ’

তারা আরও বলেন, ‘২০১৬ সালের ২৮ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা থেকে উপসচিব গোপাল চন্দ্র দাস স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। স্মারক নং ৩৪৩৬/৯-এখানে বলা হয়েছে, তৃতীয় ধাপে জাতীয়করণযোগ্য বিদ্যালয়সমূহ জেলা যাচাই-বাছাই করে ১৫ কর্মদিবসের মধ্যে অবশ্যই প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

এর পরে ২০১৮ সালের ফেব্রুয়ারির ২০ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য একটি চিঠি ইস্যু করা হয়, যার স্মারক নং ০৩.০৭৪.৩৮.০৪৮.০০.০০১.২০১৮-৬৭। এখানে বলা হয়েছে ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ তালিকা বহির্ভূত বিদ্যালয়সমূহ/আবেদনসমূহের একটি স্বয়ংসম্পূর্ণ সারসংক্ষেপ প্রেরণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।  

তারা আরও বলেন, পরবর্তীতে ২০২৫ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক দফা আন্দোলন করার পর গত ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করে, স্মারক নং ০৩.০০.২৬৯০.০৭৭.৯৯.০১৫.২৪.০৬-যার এখনো কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।  

এমতাবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারির ৩ তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রেরিত পত্র ও ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি কর্তৃক অধ্যায় ৪ এর ৪.৩, পৃষ্ঠা নং ৩৫-এর আশু সুপারিশ মোতাবেক জাতীয়করণ বঞ্চিত অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য সুপারিশ করার পরেও জাতীয়করণের কোনো অগ্রগতি নেই।  

এ সময় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো. নওশাদ আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার। শত প্রতিকূলতার মাঝেও বিশ্ব দরবারে আজ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি ও কনসালটেশন কমিটির সুপারিশকৃত অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জোর দাবি জানাই।  

সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়ক মাহবুবা মালা বলেন, জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছি। আমরা অন্যের শিশুকে পাঠদান করাই, তবে আমাদের ভাগ্যের উন্নয়ন হয়নি।  

এই অবস্থায় শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা।  





বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...