অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


পিআর না আগের নিয়মেই হচ্ছে আসন্ন সংসদ নির্বাচন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৫

remove_red_eye

১৯৩

দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কি না? সম্প্রতি প্রধান দুই রাজনৈতিক দল ও প্রশাসনিক পর্যায়ের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার দুপরে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোষ্টে জানান, বিএনপি এবং জামায়াতের শীর্ষস্থানীয় দুজনের সাথে কথা হলো, গতকাল এবং কিছুক্ষণ আগে আলাদাভাবে দুজনের সাথে কথা বলে নিশ্চিত হলাম ফেব্রুয়ারী থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচন৷

তাঁরা জানিয়েছেন, দুই দলই নির্বাচনকালীন প্রস্তুতি নিচ্ছে এবং চলমান আলোচনায় অংশ নিচ্ছে নির্বাচনকালীন অবস্থান পরিষ্কার করতে।

ফেসবুক পোষ্টে সাংবাদিক ইলিয়াস হোসাইন আরো জানান, এছাড়া বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় তাদেরকে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে৷’ এদিকে একজন নির্বাচন কমিশনারের সাথে কথা বলে জানা যায় পিআর না আগের নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন৷ পিআর নিয়ে জামায়াত যে ক'ঠোর অবস্থানে আছে সেটারও সন্তোষজনক পরিবেশ বিরাজ করবে আগামী কয়েক দিনের মধ্যে৷ অতএব সব মিলিয়ে একটি উৎসবমুখর নির্বাচনর দিকে এগিয়ে যাচ্ছে৷

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পিআর ব্যবস্থার পক্ষে জোরালো অবস্থান থাকলেও, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই ইস্যুতেও সমঝোতার পরিবেশ তৈরি হচ্ছে এবং আগামী কিছুদিনের মধ্যে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সব মিলিয়ে রাজনৈতিক দল, প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি মিলিয়ে বলা যায়, দেশ ধীরে ধীরে একটি উৎসবমুখর নির্বাচনের পরিবেশের দিকে এগোচ্ছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না এলেও, সব দিক থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...