বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০
১৯০
সাইবার স্পেসে জুয়ায় অংশগ্রহণ, সহায়তা বা প্রচারণায় যুক্ত থাকলে অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। সদ্য ঘোষিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ এই ঘোষণা দেওয়া হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, কেউ যদি সাইবার স্পেসে জুয়া খেলার উদ্দেশ্যে কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি করেন, পরিচালনা করেন, জুয়ায় অংশগ্রহণ করেন অথবা এ ধরনের কার্যক্রমে সহায়তা বা উৎসাহ প্রদান করেন, তবে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
অধ্যাদেশে বলা হয়েছে, কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ায় সহায়তা করেন কিংবা জুয়া খেলায় উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপন, অনলাইনে প্রচার বা ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন, তবে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০ ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই ধরনের অপরাধ সংঘটনের ক্ষেত্রে অনধিক দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড প্রদান করা যেতে পারে।
এছাড়া অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকে অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অনলাইন জুয়ার সব ধরনের গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন জরুরি ভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
জনস্বার্থে অনলাইন জুয়া সম্পর্কিত কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে, ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে এ বিষয়ে সচেতন থেকে প্রচার-প্রচারণায় সহায়তা করার আহ্বান জানিয়েছে সরকার।
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত