বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪২
২৫৮
কিছু অনলাইন এক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ (ডাকসু) নির্বাচন সংক্রান্ত অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
তিনি বলেছেন, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নিশ্চিতভাবে নষ্ট করছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ৯ সেপ্টেম্বর দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা, যেগুলো অভিযোগ আকারে এসেছে, তদন্ত সাপেক্ষে আমরা সেগুলোর ব্যাখ্যা দিয়েছি।
মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রায় সবাই একবাক্যে এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বলেছেন এবং দেশে-বিদেশের সর্বমহলে এই নির্বাচন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সবাই স্বীকার করেছেন, এ ধরনের নির্বাচন দেশের ইতিহাসে বিরল এবং ঐতিহাসিকভাবে কালের সাক্ষী হয়ে থাকবে।
তিনি আরও বলেন, তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন এক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ নির্বাচন সংক্রান্ত অলীক তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নিশ্চিতভাবে নষ্ট করছে। আমরা এ ধরনের কাজ না করার জন্য আহ্বান করি এবং সবাইকে যাচাই করে তথ্য গ্রহণের অনুরোধ করি।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত