অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভারতে বাংলাদেশি ইলিশের দামে আগুন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

১৭৭

বাংলাদেশ থেকে ইলিশ আসছে শুনে খুশি হয়েছিলেন কলকাতার মানুষ। তবে দাম বেশি হওয়ায় আগ্রহ হারাচ্ছেন তারা। ক্রেতা কম হওয়ায় এখন বাংলাদেশ থেকে আর ইলিশ আমদানি করা হবে কি না সে চিন্তাও করছেন ভারতীয় আমদানিকারকরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

কলকাতার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে, গত বৃহস্পতিবার বাংলাদেশি ইলিশ কেনায় সাধারণ মানুষ খুব একটা আগ্রহ দেখাননি। এরপর গতকাল শুক্রবার লেক মার্কেট, গারিয়াহাট এবং মানিকতলার খুচরা ব্যবসায়ীরা হাওড়ার পাইকারি বাজার থেকে মাত্র ৫ কেজি থেকে ২৫ কেজি করে ইলিশ নিয়েছেন।

এরমধ্যে শোনা যাচ্ছে গুজরাট থেকে ইলিশের বড় একটি চালান আসছে। এতে করে বাংলাদেশি ইলিশের বাজার আরও পড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন গুজরাটের ইলিশ তাদের সাধ্যের মধ্যে থাকবে।

বর্তমানে কলকাতায় বাংলাদেশের এক কেজির বেশি একটি ইলিশের দাম ২ হাজার রুপি থেকে ২ হাজার ৫০০ রুপিতে বিক্রি হচ্ছে। যা বাংলাদেশি অর্থে যথাক্রমে ২ হাজার ৮০০ এবং ৩ হাজার ৫০০ টাকার সমান।

অপরদিকে একই সাইজের গুজরাটের ইলিশ খুচরা পর্যায়ে ৮০০ থেকে ১১ শ রুপিতে পাওয়া যাবে।

কলকাতার মাছ আমদানি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার মাসুদ টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বাংলাদেশি ইলিশের দাম কমবে বলে মনে হয় না। বর্তমানে যে দাম এতে খুব কম মানুষ এ ইলিশ কিনবে।‘

আগামী সোমবার পর্যন্ত বাজার পর্যবেক্ষণ করে আর বাংলাদেশি ইলিশ আমদানি করা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আনোয়ার মাসুদ।

গত মঙ্গলবার পেট্রাপোল বন্দর দিয়ে ৫০ টন বাংলাদেশি ইলিশ ভারতে যায়। এরপর থেকে শুক্রবার পর্যন্ত আর মাত্র ২০ টন ইলিশ ঢুকেছে।

অমর দাস নামে এক মাছ ব্যবসায়ী বলেছেন, ‘ডায়মন্ড হারবার থেকে যদি আমি ভালো সাইজের মাছ পাই তাহলে আমি ১০০ কেজির স্টক কিনতে পারি। কিন্তু এবার আমি মাত্র ২০ কেজি বাংলাদেশি ইলিশ নিয়েছি। যখন ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না তখন এই ইলিশ মজুত করে তো কোনো লাভ নেই।’

তবে তা সত্ত্বেও কলকাতার অনেক মানুষের বাংলাদেশের ইলিশের প্রতি আলাদা টান আছে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...