অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


এবার পূজা খুব নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০১

remove_red_eye

৩৩৩

দেশের সব জায়গায় এবার দুর্গাপূজা খুব নির্বিঘ্নে এবং খুব ভালোভাবে উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পূজার জন্য আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে বলেও তিনি জানিয়েছেন।

 

রোববার (২১ সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ এসব কথা জানান৷ সচিবালয়ে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় ৷

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা শুরু হবে সেপ্টেম্বরের ২৮ তারিখ থেকে। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে ২৪ তারিখ থেকে। পূজার যে কমিটিগুলি আছে তারা মন্ডপ বানানো শুরু থেকে তাদের সাতজন করে গার্ড রাখতে হবে বলা হয়েছে এবং তারা সবাই রাজি হয়েছেন। এখন হয়তো ছোটখাটো দুই-একটা ঘটনা ঘটছে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী এখনো কিন্তু নতুন হয়নি। এখন কিন্তু প্রধান দায়িত্বটা ওনাদের দেখা। ২৪ তারিখ থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হয়ে গেলে আমাদের দেখার কথা। এখন শুধু ওনাদের দেখা তা না, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ইন্সট্রাকশন দিয়েছি, আমাদের থানা পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি এরাও এখন পেট্রোলিং করবে। কিন্তু ডিপ্লয় হয়ে যাবে ২৪ তারিখ থেকে।  

এবার মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে প্রায় আশি হাজার স্বেচ্ছাসেবী দায়িত্বে থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা ভাবছি খুব ভালোভাবে পূজাটা উদযাপিত হবে। এটা ধর্মীয় অনুষ্ঠান, এর পবিত্রতা রক্ষা করা সবারই দায়িত্ব। এবার ভাঙচুর খুব বেশি হয়নি, দু-একটা জায়গায় যে হয়নি, সেটা বলবো না, দু-একটা জায়গা হয়েছে। দু-একটা জায়গায় যে ছোটখাটো ঘটনা ঘটছে না সেটা বলা যাবে না। কিন্তু ঘটার সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সব জায়গায় এবার পূজা খুব নির্বিঘ্নে হবে। কোনো জায়গায় কোনো রকম ঝুঁকি নেই।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...