অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


প্রবাসী ভোটের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত জানানো হবে: ইসি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৯

remove_red_eye

২৮৫

প্রবাসীদের ভোট দেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে দ্রুত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির নবনিযুক্ত জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

 

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রজেক্ট হয়েছে। ওই প্রকল্পের অধীনে আমরা কিভাবে ভোট দেবো, প্রবাসী ভোটাররা কিভাবে রেজিস্ট্রেশন করবে, তার একটা মোটামুটি ডিজাইন করা হয়েছে। এটা অনুমোদনের জন্য আমরা কমিশনে দিয়েছি। বিকেলের মধ্যে অনুমোদন পেয়ে যাবো আশা করছি। অনুমোদন পেলেই জানানো হবে।

জনসংযোগ পরিচালক বলেন, প্রবাসীদের ভোটপদ্ধতি কি রকম হবে, কোন পদ্ধতিতে ভোট দিতে যাচ্ছি, এ বিষয়টার ব্যাপকভাবে প্রচাররের দরকার হবে। প্রযুক্তি সম্পর্কে যত বেশি জনগণ ধারণা পাবেন, তত বেশি ক্লিয়ার হবেন। এ বিষয়ে ব্যাপকভাবে যাতে প্রচার হয় সে প্রত্যাশা আমাদের। ইসির অনুমোদনের পর পলিসিটা জানিয়ে দেবো আমরা।

এ সময় ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হকও উপস্থিত ছিলেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় ইসি। এবারই প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি। এজন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। প্রবাসী ভোটাররা ওই অ্যাপে নিবন্ধন করবেন। তারপর সে অনুযায়ী ইসি ব্যালট পাঠাবে৷ সংশ্লিষ্ট প্রবাসী ভোট দিয়ে তার নিকটস্থ পোস্টবক্সে জমা দেবেন।

এদিকে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা ছাড়াও দেশে অবস্থিত কয়েদি এবং ভোটের কাজে নিয়োজিত সরকারি চাকরিজীবীরাও এ সুযোগ পাবেন।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...