অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

১৯৩

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যালের গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্য শামীম আহমেদ মারা গেছেন।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

শামীম ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৪ সালে তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন। সবশেষ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শামীমের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। স্ত্রী ও তিন সন্তান রয়েছে তার। 

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে মত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। বাদ মাগরিব ফায়ার সার্ভিসের সদর দপ্তরে শামীমের জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চার জন ফায়ার কর্মী ও কারখানার একজন কর্মচারী দগ্ধ হন। এদের মধ্যে চারজনকে ঢাকায় আনা হয়। বাকি একজনকে গাজীপুরে চিকিৎসা দেওয়া হয়েছে।

টঙ্গীর সেই কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত মালিককে খুঁজে পায়নি পুলিশ। কারখানাটির কোনো অনুমোদন ছিল না বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...