অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

নির্বাচনে সেনাসহ অন্যান্য বাহিনীর সংখ্যা বাড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৪

remove_red_eye

২৮৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নির্বাচনকালে প্রায় এক লাখ সেনা সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনের সময় এই সংখ্যা প্রায় তিনগুণ বাড়িয়ে এক লাখে উন্নীত করা হবে। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও কোস্টগার্ডও নির্বাচনের সময় মাঠে থাকবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না। এটি নির্ভর করবে জনগণের ওপর। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তাদের আর কেউ আটকে রাখতে পারবে না। এরপর রাজনৈতিক দলগুলো—তাদের মধ্যে মতৈক্য তৈরি হলে নির্বাচন আরও সহজ হয়।”
উপদেষ্টা জানান, অস্ত্র উদ্ধারে পুলিশ ইতোমধ্যে বড় সাফল্য দেখিয়েছে। তবে এখনও কিছু অস্ত্র উদ্ধার হয়নি। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে অস্ত্রের প্রবণতা তুলনামূলক বেশি। নির্বাচনের আগে আরও অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারের পরিকল্পনা রয়েছে।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের আশাবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, “এবারের দুর্গাপূজা হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। কোথাও কোনো ধরনের সমস্যা নেই। পূজার পবিত্রতা রক্ষা করতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে জামিনে বের হয়ে অনেকেই আবার একই কাজ করছে। সরকার এখন ভাবছে, যেন এসব আসামি সহজে জামিন না পায় সেই ব্যবস্থা নেওয়া যায়।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...