অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে এমসিকিউতে ৮০ নম্বর বাধ্যতামূলক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

২৬১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষায় একজন প্রার্থীকে এমসিকিউ অংশে সর্বনিম্ন ৮০ নম্বর পেতে হবে। তবেই তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন।

মঙ্গলবার এমন তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সাবজেক্টিভ ও জেনারেল অংশে আলাদা আলাদা ৪০ নম্বর পেলেই হবে না। দুটি মিলিয়ে সর্বনিম্ন ৮০ নম্বর অর্জন করলেই উত্তীর্ণ হতে হবে।

তিনি আরও বলেন, নতুন প্রস্তাবনায় মাদরাসার ক্ষেত্রে ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) বিষয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।

অন্যদিকে এনটিআরসিএর পরিসংখ্যান অনুযায়ী, ১ম থেকে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যন্ত এক লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষককে নিয়োগ সুপারিশ করা হয়েছে। এছাড়া একটি বিশেষসহ মোট ১৯টি নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৯৬ জন প্রার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ২৯৬ জন। উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ভিত্তিক জাতীয় মেধাতালিকা ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...