অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

মা ইলিশ সংরক্ষণের লক্ষে আজ থেকে শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৪

remove_red_eye

১৯৭

কর্মহীন হয়ে পড়েছে ভোলার ২ লক্ষাধিক জেলে
 
বাংলার কন্ঠ প্রতিবেদক: ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণে শুক্রবার (০৩অক্টোবর) মধ্যরাত ১২ টা থেকেই শুরু হয়েছে নদীতে ও সাগরে ২২ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা।এতে করে বেকার হয়ে পড়ছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার ২ লক্ষাধিক জেলে। ইতোমধ্যে সমুদ্র মোহনা থেকে ফিরে এসেছে অধিকাংশ ফিসিং ট্রলার। এদিকে ২২ দিনের অভিযান সফল করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে মা ইলিশ বাঁচাতে ২২ দিনের নিষেধাজ্ঞা কারনে কর্মহীন জেলেদের জীবনে নেমেছে অনিশ্চয়তার ছায়া। তাই দ্রুত সরকারি সহায়তার চাল প্রকৃত জেলেদের মাঝে বিতরণের দাবী জানান কর্মহীন জেলেদের।
 
শুক্রবার দুপুরে দেখা যায়, মা ইলিশ রক্ষার জন্য নিষেধাজ্ঞা শুরুর আগের দিন থেকেই মেঘনা তেঁতুলিয়া নদী ও সাগর মোহনা থেকে ভোলার মাছ ঘাট গুলোতে ও তীরে ট্রলার ও নৌকা ভিড়ছে। জেলেরা জাল গোছাচ্ছেন । আবার কোথাও কোথাও দল বেঁধে জাল বুনছেন জেলেরা। সরকারের দেয়া নিষেধাজ্ঞা মানতে তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে জেলে ও মাছ ব্যবসায়ীরা বলছে, শুধু মা ইলিশ রক্ষা করলেই হবে না। জেলেদের পাশে সরকারকে দাড়াতে হবে। জেলেদের জন্য সরকারের বরাদ্দকৃত যে চাল দেয়া হয় এতে তাদের সংসার চালানো সম্ভব নয়।চালের পাশাপাশি নগদ অর্থ প্রাপ্তির কথাও বলেন কেউ কেউ। অন্যথায় ঋণের বোঝায় জর্জরিত জেলেরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়বেন।
 
এদিকে জেলেদের অনেকেই নিষেধাজ্ঞা কালীন এ সময়ে যেন দেশের বিভিন্ন এনজিও গুলোর সাপ্তাহিক যে কিস্তি রয়েছে তা বন্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
 
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ নিষেধাজ্ঞা সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এছাড়াও নিষেধাজ্ঞাকালীন জেলেদের ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেয়া কথা জানান তিনি।
উল্লেখ্য,নিষেধাজ্ঞা কালিন সহায়তা হিসাবে কর্মহীন ১লাখ ৪৩ হাজার ৪৩৮ জেলের জন্য ৩ হাজার ৫৮৫ মে. টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...