অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৫ রাত ০৯:৪৩

remove_red_eye

৩০৯

বাংলার কন্ঠ প্রতিবেদক: “শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি” এ স্লোগান নিয়ে ভোলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।আজ রবিবার সকালে দিবসটি পালন উপলক্ষে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরে  বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়। এসময় ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাগন র‌্যালীতে অংশ নেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। 
এ সময় বক্তারা বলেন, দিন দিন শিক্ষকদের সামাজিক মর্যাদা কমে যাচ্ছে। এ অবস্থায় মর্যাদা পুনরুদ্ধারে শিক্ষকদের আত্মসমালোচনা করে নিজেদের ভূমিকা পুনর্বিবেচনা করতে হবে। তাহলেই হারানো সম্মান ফিরে পাওয়া সম্ভব হবে। তারা আরও বলেন, অতীতে শিক্ষকরা নিঃস্বার্থভাবে শিক্ষা দান করতেন, কিন্তু এখন তা ক্রমে বিনিময়মূলক হয়ে পড়েছে। পাশাপাশি শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
লালমোহন প্রতিনিধি আকবর জুয়েল জানান ॥ “শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টা দীপ্তি” প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র‌্যালি ও আলোচনা সভা।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোসলেহ উদ্দিন মিলন, মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে মাওলানা হাসনাইন হোসেন, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, সাফিয়া খানম দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো. রিয়াজ উদ্দিন, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, উত্তর ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব খান প্রমুখ। 
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের ভিত্তি। শিক্ষা জাতীর মেরুদন্ড হলেও শিক্ষকের মেরুদন্ড কোথায়? শিক্ষকগণ বিভিন্ন ভাবে অবহেলিত। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে। শিক্ষকেরা তাদের ন্যায্য দাবীর জন্য রাস্তার গিয়ে দাঁড়াতে হয় এটা অসম্মানজনক। তাই শিক্ষকদের আর্থিক মর্যাদা দিতে হবে। শিক্ষকতাকে সম্মিলিত প্রচেষ্টার একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহপ্রধান, শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভোলা জেলা লালমোহন মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...