তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২০ রাত ১২:২৯
৫৮০
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের বন বিভাগের বীট কর্মকর্তা আঃ রাজ্জাক ও রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন যোগসাজসে ৯৫ জন বন প্রহরীর নামে ভূয়া তালিকা তৈরী করে ৬ মাসের বেতন ভাতার প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। বন প্রহরায় নিয়োজিতদের বেতন পরিশোধ না করায় এই দুর্নীতি ব্যাপারটি ফাঁস হয়ে যায়। ভূক্ত ভোগীরা এ বিষয়ে প্রতিকার চেয়ে বন মন্ত্রনালয় সচিব, প্রধান বন সংরক্ষক, দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তজুমদ্দিনের মেঘনার জেগে উঠা বিভিন্ন চরে বনায়নকৃত ১৩ শত হেক্টর বাগান পাহারার জন্য ৯৫ জন বন প্রহরী (ওয়াসার) নিয়োগের বিধান রয়েছে। যারা জন প্রতি ৫৫৬০/- টাকা হারে জানুয়ারী ২০২০ থেকে ১৮ মাস বেতন পাবেন। চর গুলোতে ১৫ থেকে ২০ জনকে পাহারার কাজে খাটিয়ে বন বিভাগের শশীগঞ্জ বীট কর্মকর্তা আঃ রাজ্জাক ও দৌলতখান রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন যোগসাজসে ৯৫ জনের নামে ভূয়া তালিকা তৈরী করে এপ্রিল ও জুন ২০২০ এ দুইটি ভাউচারে ৬ মাসের বিল সাড়ে ৩১ লক্ষ ৬৯ হাজার ২০০ টাকা ও আগাছা বাচাই বাবৎ ২৯ লক্ষ ৪০ হাজার ৬০০ টাকা সহ মোট ৬১ লক্ষ ৯ হাজার ৮০০ টাকা উত্তেলন করেন। বন পাহারার কাজে নিয়োজিত থাকা মোঃ হাচান, আলমগীর, মিজান, জুয়েল সহ ১৫/২০ জনের ৬ মাসের বিল ভাতা পরিশোধ না করায় দূনীর্তির ঘটনাটি ফাঁস হয়ে যায়। বেতন ভাতা না পেয়ে তারা প্রায় ৬১ লক্ষ টাকা আত্মসাতের তদন্ত ও বিচার দাবি করে বিভিন্ন দপ্তর লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে জানতে চাইলে শশীগঞ্জ বীট কর্মকর্তা আব্দুর রাজ্জাক দুইটি বিল উত্তেলনের কথা স্বীকার করে বন প্রহরীর (ওয়াসার) এর তালিকা দৌলতখান রেঞ্জ কর্মকর্তার কাছে আছে বলে জানান।
ভোলা সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ জামাল উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক