অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে বন প্রহরীর ভূয়া তালিকা দেখিয়ে ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২০ রাত ১২:২৯

remove_red_eye

৫৮৮

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের বন বিভাগের বীট কর্মকর্তা আঃ রাজ্জাক ও রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন যোগসাজসে ৯৫ জন বন প্রহরীর নামে ভূয়া তালিকা তৈরী করে ৬ মাসের বেতন ভাতার প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। বন প্রহরায় নিয়োজিতদের বেতন পরিশোধ না করায় এই দুর্নীতি ব্যাপারটি ফাঁস হয়ে যায়। ভূক্ত ভোগীরা এ বিষয়ে প্রতিকার চেয়ে বন মন্ত্রনালয় সচিব, প্রধান বন সংরক্ষক, দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করেছেন।
 অভিযোগ সূত্রে জানা যায়, তজুমদ্দিনের মেঘনার জেগে উঠা বিভিন্ন চরে বনায়নকৃত ১৩ শত হেক্টর বাগান পাহারার জন্য ৯৫ জন বন প্রহরী (ওয়াসার) নিয়োগের বিধান রয়েছে। যারা জন প্রতি ৫৫৬০/- টাকা হারে জানুয়ারী ২০২০ থেকে ১৮ মাস বেতন পাবেন। চর গুলোতে ১৫ থেকে ২০ জনকে পাহারার কাজে খাটিয়ে বন বিভাগের শশীগঞ্জ বীট কর্মকর্তা আঃ রাজ্জাক ও দৌলতখান রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন যোগসাজসে ৯৫ জনের নামে ভূয়া তালিকা তৈরী করে এপ্রিল ও জুন ২০২০ এ দুইটি ভাউচারে ৬ মাসের বিল সাড়ে ৩১ লক্ষ ৬৯ হাজার ২০০ টাকা ও আগাছা বাচাই বাবৎ ২৯ লক্ষ ৪০ হাজার ৬০০ টাকা সহ মোট ৬১ লক্ষ ৯ হাজার ৮০০ টাকা  উত্তেলন করেন। বন পাহারার কাজে নিয়োজিত থাকা মোঃ হাচান, আলমগীর, মিজান, জুয়েল সহ ১৫/২০ জনের ৬ মাসের বিল ভাতা পরিশোধ না করায় দূনীর্তির ঘটনাটি ফাঁস হয়ে যায়। বেতন ভাতা না পেয়ে তারা প্রায় ৬১ লক্ষ টাকা আত্মসাতের তদন্ত ও বিচার দাবি করে বিভিন্ন দপ্তর লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে জানতে চাইলে শশীগঞ্জ বীট কর্মকর্তা আব্দুর রাজ্জাক দুইটি বিল উত্তেলনের কথা স্বীকার করে বন প্রহরীর (ওয়াসার) এর তালিকা দৌলতখান রেঞ্জ কর্মকর্তার কাছে আছে বলে জানান।
ভোলা সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ জামাল উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...