অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


শিক্ষকদের ওপর হামলা: সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৮

remove_red_eye

৩৩৭

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদানের দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে।

রবিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা সরকারের কাছে সোমবারের (১৩ অক্টোবর) মধ্যে বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দেন। দাবি পূরণ না হলে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করেছিলেন তারা।

 
 

তবে, অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, জলকামান ব্যবহার, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও কয়েকজন শিক্ষককে আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে কর্মসূচি একদিন এগিয়ে আনা হয় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা।

এদিকে, আন্দোলনের ফলে আগামীকাল থেকে সারাদেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...