বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৭
২৯৩
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো মিলেছে গার্মেন্টস অংশে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, বলেন, আমাদের সার্চিং অপারেশন (তল্লাশি অভিযান) চলছে। এর মধ্যে আনুমানিক নয় লাশ উদ্ধার করা হয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাশগুলো গার্মেন্টস অংশে মিলেছে। আমরা ধারণা করছি, প্রথমে কেমিক্যাল থেকে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই কেমিক্যালের বিষক্রিয়ায় তারা মারা গিয়ে থাকতে পারেন। অন্যরা বেরিয়ে গেলেও তারা হয়তো বেরোতে পারেননি। তবে বিস্তারিত তদন্তে বলা যাবে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, পাশে আরেকটি যে কেমিক্যাল গোডাউন আছে সেখানে এখনো আগুন জ্বলছে। ঝুঁকির কারণে কাউকে ভেতরে যেতে দিচ্ছি না। তবে ড্রোনসহ সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে আগুন নেভানোর কাজ চলছে।
এর আগে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও তিনটি সেখানে যোগ দেয়।
আগুনের সূত্রপাত প্রসঙ্গে এই ফায়ার কর্মকর্তা বলেন, ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই প্রতিষ্ঠানে একসঙ্গে আগুন দেখেছেন। কেমিক্যাল গোডাউনে নাকি গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত