অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


বিচার বিভাগের জন্য সচিবালয় গঠনের প্রস্তাব যাচ্ছে উপদেষ্টা পরিষদে : আইন উপদেষ্টা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭

remove_red_eye

২৪৯

বিচার বিভাগীয় আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

আলাদা বিচার বিভাগীয় সচিবালয় গঠনের বিষয়ে উপদেষ্টা বলেন, বিচার বিভাগীয় আলাদা সচিবালয় (সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট) করাটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম একটি সুপারিশ ছিল। প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটি রয়েছে। এ বিষয় নিয়ে আমরা অনেক কাজ করেছি। কিছু বিষয়ে কিছু মতভিন্নতা রয়েছে। এসব নিয়ে একটু আলোচনার প্রয়োজন রয়েছে৷

তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা উপদেষ্টা পরিষদের পেশ করবো। উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে। আমার ধারণা এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট করতে পারবো৷।

আসিফ নজরুল বলেন, উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে কথা বলা হয় এবং হুমকি দেওয়া হয়। আমার কাছে মনে হয় এটা কি উত্তরণ হয়েছে। আগের সরকারের আমলে দেখতাম যারা সরকারে থাকতেন তারা অন্য রাজনৈতিক দলগুলোকে হুমকি দিতো। আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ইচ্ছামতো সমালোচনা করা হচ্ছে; হুমকি দেওয়া হচ্ছে। এটা তো ভালো, এটাকে গণতান্ত্রিক উত্তরণ বলা যায়।

উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিক দলে আছে তাদের বলে রাখি- একই ধরনের কথা আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতা আপনাদের থাকতে হবে।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...