বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫১
২১৯
‘আমরা ঐতিহাসিক জুলাই চার্টার স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানের শুরুতে কয়েক মিনিটের বিলম্ব হতে পারে'— এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে করা এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে প্রেস সচিব বলেন, ‘সব আয়োজন ঠিকঠাক আছে। ইতোমধ্যে কিছু অতিথি ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা দেখতে আমরা উন্মুখ।’
এদিন ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের পর সবশেষ পরিস্থিতি অনু্যায়ী এখনও থমথমে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। বৃষ্টির ফলে সড়কের কয়েক জায়গায় দেওয়া আগুন নিভেছে। তবে ধোঁয়া উঠেছে। সড়কের একপাশ দিয়ে এরইমধ্যে যান চলাচল শুরু হয়েছে। সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে, সকালে তিন দফা দাবিতে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। একপর্যায়ে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। তাদের তিনটি দাবি হলো— জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত করা এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেয়া।
পরে, তাদের দাবির প্রতিফলন ঘটিয়ে সনদে অঙ্গীকারনামার ৫ম দফার সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই জরুরি সংশোধনী আনা হয়েছে।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক