বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৭
৩৪৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
এদিকে, কার্গো ভিলেজ এলাকায় স্থাপিত সিটি ব্যাংক লিমিটেডের একটি বুথের অর্ধেক টাকা পুড়ে গেছে। বাকি অর্থ বুথসহ উদ্ধার করেছে সংশ্লিষ্টরা।
ঘটনাস্থলে কাজ করছেন সংশ্লিষ্টজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে বাংলানিউজ এ তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।
জানা গেছে, বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ছয়টি ইউনিট পথে রয়েছে।
প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত