বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১১
২৩০
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’হিসেবে আখ্যায়িত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্মতিপত্র জারি হওয়ার পর দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা জানান, আগামী নভেম্বর ২০২৫ থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন (ন্যূনতম ২০০০ টাকা)। এরপর জুলাই ২০২৬ থেকে এটি বাড়িয়ে মোট ১৫ শতাংশ করা হবে।
তিনি বলেন, “আজকের দিনটি শিক্ষা খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সম্মানিত শিক্ষকদের একটি বহুল প্রত্যাশিত দাবি বাস্তবায়ন করতে পেরে আমি নিজেকে একজন সৌভাগ্যবান শিক্ষক ও উপদেষ্টা মনে করছি।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষকরা সমাজে অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে—এমন বিশ্বাস থেকেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা উপদেষ্টা জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ ছিল না। বিভিন্ন মতভেদ, বিতর্ক ও প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে ন্যায্য ও টেকসই সমাধানের দিকে এগিয়ে গেছে। নেপথ্যে থেকে বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, “এটি কারও একার জয় নয়। শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে এবং সম্মান, সংলাপ ও সমঝোতার মধ্য দিয়ে আমরা এই সফলতা অর্জন করেছি।
সবশেষে শিক্ষা উপদেষ্টা সকল শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে বলেন, “এখন সময় শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমরা যেন শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারি—এটাই হোক আজকের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রকৃত অর্জন।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক