বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৩
৩৯১
সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে দেশের নদ-নদীতে ২২ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ নামের এ অভিযানটি গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে পরিচালিত হয়।
অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ হাজার ১৭৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয় এবং ১ হাজার ২২১টি নৌযান জব্দ করে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানের সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাত, বাজারজাত ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। মা ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত এ নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌ পুলিশ সর্বাত্মক অভিযান চালায়।

অভিযানের শুরুতে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে জেলে, ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ, মতবিনিময় সভা ও প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি নদ-নদীতে সার্বক্ষণিক টহল ও অভিযান জোরদার করা হয়।
অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৬১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৮৩ মিটার জাল উদ্ধার, ৬২ হাজার ৬৪৪ কেজি ইলিশ মাছ জব্দ, ১ হাজার ২২১টি নৌযান জব্দ এবং ৩ হাজার ১৭৩ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। এছাড়া ৫৩৪টি মামলা দায়ের ও ১ হাজার ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে দোষী ব্যক্তিদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

গ্রেফতারদের মধ্যে ৬৭৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ এবং জব্দ অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধের মুখে পড়লেও নৌ পুলিশ দৃঢ় অবস্থানে থেকে আইনগত ব্যবস্থা নেয়। নৌ পুলিশের এ অভিযানের ফলে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা বেড়েছে এবং নদীতে ইলিশের উৎপাদন বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নৌ পুলিশ জানায়, মা ইলিশ সংরক্ষণে সরকারের এ উদ্যোগ সফল করতে তারা সারাবছরই নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখবে, যেন দেশের টেকসই ইলিশ সম্পদ রক্ষা করা যায়।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত