বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩
৩৩৬
বাংলার কণ্ঠ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন তিনটি আসনে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন একটি আসনে।
আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন বগুড়া-৬ আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও-১ আসনে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। কয়েকটি আসন জোটের শরিকদের জন্যও রাখা হয়েছে। তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ঘোষিত আসনগুলোতেও পরিবর্তন আনা হতে পারে।’
এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে। বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদ, পাশাপাশি দলের বিভিন্ন সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত