অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কমছে তাপমাত্রা, অনুভূত হচ্ছে শীত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৭

remove_red_eye

২৩৭

মৌসুমি বায়ুর বিদায়ে দেশে গরম বাড়লেও ঘূর্ণিঝড় মোন্থার পর থেকে দেশজুড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। বিশেষ করে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসছে। রাতের তাপমাত্রাও কমে আসছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে ভোরবেলা ও রাতে শীতের অনুভূতি বাড়ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। গতকালও এই একই জায়গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে আসছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (৫ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখন দেশের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ঘরে উঠছে। তবে চলতি সপ্তাহ থেকে শুরু করে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

তিনি জানান, এখন দেশের প্রায় অনেক জায়গায় কুয়াশা দেখা যাচ্ছে। আবার কোথাও বেলা ১১টার পর গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী সপ্তাহ থেকে গরম অনেকটা কমে যাবে।

বুধবার সকালে রাজধানীতে কথা হয় অফিসগামী হুমায়ুন ফরিদের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, গত সপ্তাহে রাতের ভারী বৃষ্টির পর থেকেই শীত শীত লাগছে। রাতের বেলা কাঁথা ছাড়া ঘুমানো যাচ্ছে না। সকাল ৮টায় বের হলে বেশ ভালোই শীতের অনুভূতি হচ্ছে।

এদিকে বুধবার (৫ নভেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু/এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...