বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২৫
৩৮৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাশ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে নানা ধরনের গুজব ছড়ানো হয়, তবে সাংবাদিকরা সত্য তুলে ধরায় এখন তা অনেকটাই কমেছে।
তিনি বলেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই এসব গুজব প্রতিহত করা সম্ভব। এভাবে গণমাধ্যম সঠিক সংবাদ প্রচার করলে কোনো গুজবই কাজে আসবে না।
আজ বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুষ্কৃতকারীরা নানা ধরনের অপপ্রচার চালাতে পারে। কার্যক্রম নিষিদ্ধ দলগুলো যেন কোনোভাবে সক্রিয় হতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব রটাতে পারে, এ বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) সচেতন থাকতে হবে। যারা জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়াবে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সব ধরনের অপপ্রচার ব্যর্থ হবে।
মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত