বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২০ রাত ১১:৫৭
৬২৩
মোট আক্রান্ত ৬১১
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় মঙ্গলবার নতুন করে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারোরই করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তাই জেলা মোট আক্রান্তের সংখ্যা ৬১১ জনই রয়েছে। তবে আক্রান্তদের মধ্যে সুস্থতা বেড়েছে। নতুন ৯ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হলো ৫৩১ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় মঙ্গলবার কেউ আক্রান্ত না হওয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬১১ জন। তবে সুস্থতা সংখ্যা ৯ জন সহ মোট দাড়িয়েছে ৫৩১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২৯৪ জনের মধ্যে সুস্থ ২৫১ জন। দৌলতখানে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ৩৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৭৭ জনের মধ্যে সুস্থ ৬৭ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ ৩৭ জন, লালমোহনে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সুস্থ ৫৮ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৪৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩১ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো আক্রান্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, মঙ্গলবার আরো ১৫ জনের সহ এ পর্যন্ত জেলায় ৫০৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৪৪২০ জনের নমুনা রির্পোট নেগেটিভ আসে এবং ৬১১ জনের পজেটিভ রির্পোট এসেছে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত