বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৫ দুপুর ০২:২১
১৮৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আইন আগেও ছিলো, আওয়ামী লীগ সরকার জোরপূর্বকভাবে এটাকে বতিল করেছে। আজকে সেই বাতিলকৃত রায় পুনর্বহাল হয়েছে। এটা অবশ্যই জনগণের জন্য কল্যানকর হবে ও ভবিষ্যত ভালো হবে। আমরা আশা করি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে বিগত দিনে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে সেগুলো থেকে ভালো হবে। বিগত দিনে দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনগুলো প্রহনযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। কাজেই আমি মনে করি এ আইন পুনর্বহালের মাধ্যমে জনগণ আস্বস্ত হয়েছে ও খুশি হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন আয়োজিত গণ সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
আগামী নির্বাচনে সকল ইসলামী দলগুলো এক সঙ্গে নির্বাচন করার কথা জানিয়ে তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্স দেওয়ার চেষ্টা করবো। আমরা জোট করবো না, তবে যেখানে ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে অন্য দলের বাক্স থাকবে না বলে আমরা এখনো আশাবাদী। আশা করি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে।
শেখ হাসিনার বিচার নিয়ে মুফতি ফয়জুল করিম বলেন, আদালতের বিচারক আইনের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন। পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রন করা সরকারের দায়িত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আশা করি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী জনগনের নিরাপত্তা প্রদান করবে এবং সক্ষম হবে।
গণ সমাবেশে ফয়জুল করিম বলেন, নৌকাকে বার বার দেখেছেন, ধানের শীষকে বার বার দেখেছেন, লাঙ্গলকে দেখেছেন, কিন্তু ইসলামকে দেখেন নাই। ওদের সকল কিছুর মধ্যে ধোকা। ওদেরকে বার বার পরীক্ষা করেছেন, আমি অনুরোধ করবো শুধু একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, যদি ইসলাম ফেল করে তাহলে দ্বিতীয়বার আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আসবো না। আর ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই, পাশ করার জন্য আসছে।
ইসলামী আন্দোলন চরসামাইয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা. ইলিয়াছ মহরীর সভাপতিত্বে বক্তব্য দেন ভোলা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুহা. ওবায়েদুর রহমান, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক