অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

খুলনায় আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২০

remove_red_eye

২৩৪

বাংলার কন্ঠ ডেস্ক : খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে হাসিব হাওলাদার (৪১) ও রাজন (৪০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতদের বাড়ি রূপসার বাগমারা এলাকায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় একজন চা দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, আদালত চত্বর থেকে বের হয়ে যাওয়ার সময় দুজনের ওপর বেশ কয়েকজন গুলি চালায় ও কয়েকজন চাপাতি দিয়ে শরীরে আঘাত করে পালিয়ে যায়। লোকজন উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পুরো বিষয়টা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...