অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন নির্বাচনে সভাপতি জুন্নু রায়হান, সম্পাদক হেলাল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

২০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় উৎসব মুখর পরিবেশে টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে ভোলা প্রেসক্লাবে ভোট গ্রহণ শুরু হয় এবং ভোট চলে দুপুর ১ টা পর্যন্ত। বিকেল ৩ টায় ভোট গনণা শুরু হয়। গনণা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 
এতে ভোটের মাধ্যমে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিন, নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি ও দৈনিক বাংলার কণ্ঠের বার্তা সম্পাদক জুন্নু রায়হান ১৫  ভোট, সহ সভাপতি পদে একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম ১৯ ভোট, সাধারণ সম্পাদক পদে জিটিভির প্রতিনিধি এম হেলাল উদ্দিন ২১ ভোট, সহ সম্পাদক পদে ভাই টিভির আরিফ হোসেন লিটন ২১ ও অর্থ সম্পাদক পদে যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ ১৯ ভোট, দপ্তর সম্পাদক পদে এখন টিভির প্রতিনিধি ইমতিয়াজুর রহমান ১৬ ভোট, নির্বাহী সদস্য পদে মোহনা টিভির প্রতিনিধি জসিম রানা ২২ ভোট, এটিএন বাংলার প্রতিনিধি এম ছিদ্দিকুল্লাহ ২০  ভোট, দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা ১৪ ভোট  পেয়ে বিজয়ী হয়েছেন। এরআগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক এটিএন নিউজ প্রতিনিধি মঞ্জুর আলম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মো: মহিউদ্দিন বিজয়ী হয়েছে। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও ইন্ডিপেন্ডেন্ট টেলিশনের প্রতিনিধি নজরুল হক অনু তথ্য নিশ্চিত করে জানান, গত ১  ডিসেম্বর এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তার সাথে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ডিবিসি নিউজের প্রতিনিধি অচিন্ত্য মজুমদার। অনুষ্ঠিত এই নির্বাচনে  মোট ৩৪ জন ভোটের মধ্য ৩৩ জন ভোটার তাদের ভোটাধাকির প্রয়োগ করেন। নির্বাচনে ১১ টি পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...