বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২
২৬৬
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী দুর্গম জাগলার চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিনের (৪০) পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। এছাড়া আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার জাগলার চরে জেগে ওঠা বিশাল চরের দখল নিতে দীর্ঘদিন ধরে স্থানীয় সামছু বাহিনী ও আলাউদ্দিন বাহিনী পেশিশক্তি দেখিয়ে আসছিল। এরমধ্যে দুপক্ষই কিছু জমি মৌখিকভাবে বিক্রি করে। মঙ্গলবার সকালে ওই জমির দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিনসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেছেন।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর দুর্গম ওই চরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। অপরাধীদের ধরতে অভিযান চলছে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত