অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩০

remove_red_eye

২৬৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শেষে বেলা ২টার দিকে বনানীতে গিয়ে কোকোর কবর জিয়ারত করেন তিনি।

এসময় কবরের পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর সুরা ফাতেহা ও দরুদ শরিফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময় লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। মৃত্যুর একদিন পর কোকোর মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

jagonews24.com

ভাই কোকোর কবর জিয়ারত শেষে তারেক রহমান যান বনানীর সামরিক কবরস্থানে শায়িত তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরে। সেখানে ফাতেহা পাঠ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তারেক রহমান।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...