বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪০
২০৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : কোন আনুষ্ঠানিকতা না থাকলেও উৎসবমূখর পরিবেশে বছরের প্রথম দিনেই দ্বীপ জেলা ভোলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। প্রতি বছররের মতো এ বছর বই উৎসব না হলেও যথা সময়ে বই পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে এক উৎসবের আমেজ।
আজ বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে স্কুল প্রাঙ্গনে অথবা যার যার শ্রেনী কক্ষের সামনে লাইন ধরে দাড়িয়ে শিক্ষকদের কাছ থেকে বই নিচ্ছে।নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছাসের যেন কমতি নেই।
শিক্ষার্থীরা বলছেন,তারা খুবই আনন্দিত।বছরের শুরুতে বই পাওয়ায় পড়াশোনায় এ বছর আর কোনো ব্যাঘাত ঘটবে না। এদিকে বছরের প্রথম দিনে বই পাওয়ায় অভিভাবকদের মনেও যেন স্বস্তি ফিরে এসেছে।তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বতী কালীন সরকারের প্রতি।
অন্যদিকে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পাড়ায় আনন্দিত শিক্ষকরাও।তারা বলছেন,অনানুষ্ঠানিক ভাবে হলেও যথা সময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরেছেন।এতে পাঠাদান আরও বেগবান হবে।
তবে জানা যায়,প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই পেলেও বই মোটেও পাননি মাধ্যমিকের ৮ম শ্রেনীর শিক্ষার্থীরা।এছাড়া ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা পান নি সকল বিষয়ের বই।
জেলা শিক্ষা অফিসের তথ্য মতে, ভোলা জেলায় ৫১২ স্কুল- মাদরাসা- কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে ৩ লক্ষ ৪৬ হাজার ২১০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এসব শিক্ষার্থীদের জন্য
৩৮ লক্ষ ৫৪ হাজার ২৫৫ বইয়ের চাহিদা থাকলেও এবছর এখন পর্যন্ত বই আসছে ২৫ লক্ষ ৫৫ হাজার ৬৫৫টি বই। এর মধ্যে অষ্টম শ্রেণীর কোন বই আসেনি।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত