অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় বেড়েছে শীতের প্রকোপ মৃদু শৈত প্রবাহে জনজীবন বিপর্যস্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪২

remove_red_eye

১৩৮

      শ্রমজীবী ও সাধারন মানুষের ভোগান্তি চরমে 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বেড়েছে শীতের প্রকোপ। উত্তরের জেলাগুলোর সাথে পাল্লা দিয়ে কমতে শুরু করেছে এ জেলার তাপমাত্রা। গত কয়েকদিনে এ জেলায় মৃদু শৈত প্রবাহ চলছে। এর কারনে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
আজ বৃহস্পতিবার সকালে শহর ঘুরে দেখা গেছে কনকনে শীতের প্রকোপ থেকে বাঁচতে শ্রমজীবী মানুষদের সড়কে আগুন জ্বেলে তাপ নিতে। 
চায়ের দোকান গুলোতে ছিলো ভীড়। কুয়াশার কারনে কিছু যানবাহনকে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে।  অন্যদিকে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।তীব্র শীত উপেক্ষা করে ভোরে কাজের সন্ধানে এসে শহরে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।তবে শীত বেশী হওয়ায় তেমন কাজ নেই বলে জানান তারা।এসময় তাদের চোখেমুখে দেখা গেছে চিন্তার ছাপ।

ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, আজ বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল বুধবার চলতি শীত মৌসুমে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েক বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।

এসময় তিনি আরো জানান,আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভোলায় আগামী আরো দুই দিন এমন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...