বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৯
১৯১
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার চতুর্থ দিনের শোক পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে গত ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাঁর মৃত্যুর পর সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে, যা গতকাল শুক্রবার শেষ হয়। বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করে।
কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা কালো ব্যাজ ধারণ করছেন।
দলের কার্যালয় ও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল এবং কোরআনখানি অনুষ্ঠিত হচ্ছে। শ্রদ্ধা জানাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ঢাকার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয় এবং জেলা কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই সরকার ৩১ ডিসেম্বর থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকার তাঁকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেতা আখ্যা দিয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও একইভাবে পতাকা অর্ধনমিত রাখা হয়।
শুক্রবার বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সারাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত