অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এলজিইডির ক্রিলিক আয়োজিত জেন্ডার এন্ড ক্লাইমেট চেইঞ্জ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৪

remove_red_eye

১৮৮

বাংলার কণ্ঠ ডেস্ক : জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত জেন্ডার এন্ড ক্লাইমেট চেইঞ্জ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন  হয়েছে। প্রশিক্ষণে সমাপনী বক্তব্য ও সনদ বিতরণ করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সৈয়দা আসমা খাতুন। এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব-প্রশিক্ষণ ইউনিট) সৈয়দ শফিকুল ইসলাম, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন উপস্থিত ছিলেন।
অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন  প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জেন্ডার সংবেদনশীলতা যে কতটা গুরুত্বপূর্ণ -এই প্রশিক্ষণ তার একটি বাস্তব উদাহরণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। তাই পরিকল্পনা, বাস্তবায়ন ও নীতিনির্ধারণে জেন্ডার দৃষ্টিভঙ্গি সংযুক্ত করা অত্যন্ত জরুরি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ শফিকুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু সহনশীল উন্নয়নে এলজিইডি সবসময় জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিলিকের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ সেই অঙ্গীকারেরই প্রতিফলন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও পরামর্শকগণ। প্রশিক্ষণে এলজিইডির ত্রিশজন সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষণ বিশেষজ্ঞ মোঃ আবুল কাশেম, মিডিয়া এন্ড কমিউনিকেশন স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...