বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৪
১৯১
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের মতে, এটি ঐতিহাসিক নির্বাচন হবে।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভারস আইজাবস এ কথা জানান।
বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাক্ষাতের তথ্য জানিয়ে এ কথা জানান।
শফিকুল আলম বলেন, তিনি বলেছেন (ইভারস আইজাবস) ইউরোপীয় ইউনিয়ন অনেক দেশেই পর্যবেক্ষক দল পাঠায় না। পুরো শেখ হাসিনার আমলে সাড়ে ১৬ বছরে কোনো পর্যবেক্ষক পাঠায়নি।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে ইভারস আইজাবস বলেন, এবার তারা বাংলাদেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে তাদের একটা বড় ট্রেড পার্টনারশিপ আছে। তারা এখন বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু বিবেচনা করে এবং বর্তমানে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখতে পেয়েছেন।
ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান আরও বলেন, গত তিনটি সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। এবারের ভোটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সংস্কার এজেন্ডা বাস্তবায়ন হবে।
তিনি বলেন, তাদের পর্যবেক্ষকরা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। তারা সব জায়গা মনিটরিং করবে। বড় বড় রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক