অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

আমি ঢাকায় ভেসে আসিনি, প্রতিপক্ষকে মির্জা আব্বাসের কড়া বার্তা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৪

remove_red_eye

২১৩

মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসিনি। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করিনি—প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে এভাবেই নিজের অবস্থান তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে মির্জা আব্বাস ব্যালট পেপারের অসংগতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ব্যালট পেপারে যে বিষয়টি দেখা যাচ্ছে, তা উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশনের উচিত বিষয়টি দ্রুত ঠিক করা।

তিনি জানান, তাঁরা আনুষ্ঠানিক কোনো প্রচারণা চালাচ্ছেন না। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, নির্বাচনে দাঁড়িয়ে তিনি কোনো অপরাধ করেননি। দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলতেই পারে, এসব তিনি আমলে নিচ্ছেন না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে উচ্ছৃঙ্খল জনতা তৈরি করার চেষ্টা করে, তার দায় তাকেই নিতে হবে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপ করার জন্য কিছু প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তারা চান কোনো ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘিত হোক।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে কান দেওয়া যাবে না। নিজেদের সব ধরনের উসকানিমূলক বার্তা থেকে দূরে রাখতে হবে। তাঁর নেতাকর্মীরাও সতর্ক রয়েছে এবং কোনো প্ররোচনায় পা দেবে না।

নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা বিনিময়ের সময় মির্জা আব্বাসের সঙ্গে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...