বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৪২
৯৮৭
বাংলার কন্ঠ প্রতিবেদক : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এক দিনের সফওে আগামীকাল শুক্রবার ভোলায় আসছেন। তিনি দিন ব্যাপী ভোলা জেলার ৬ উপজেলার পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প ও ভাঙ্গনপ্রবণ এলকা পরিদর্শন করবেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) নুর আলম স্বাক্ষরিত সফর সূচীতে জানা যায়, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি শুক্রবার সকাল ৮ টায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজ থেকে সড়ক পথে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সকাল ৯ টায় ভোলা সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প ও মেঘনা নদীর ভাঙ্গনপ্রবণ ধনিয়া, কাচিয়া ও শিবপুর এলাকা পরিদর্শন করবেন। এর পর সকাল ১০ টায় নৌপথে দৌলতখানের ভাঙ্গনপ্রবণ চকিঘাট এলাকা পরিদর্শন , সকাল সাড়ে ১০ টায় নৌপথে বোরহানউদ্দিনের ভাঙ্গনপ্রবণ হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকা পরিদর্শন, সকাল ১১ টায় তজুমদ্দিনের ভাঙ্গনপ্রবণ ইন্দ্রনারায়নপুর, গুরিন্দাবাজার, দাসেরহাট বাজার ও চাঁচড়া এলাকা পরিদর্শন করবেন।
এরপর তিনি দুপুর ১২ টায় নৌপথে লালমোহনের ফাতেমাবাদ ও চাঁদপুর এলাকা পরিদর্শন এবং নতুন বাজারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে নদী ভাঙ্গনরোধে করনীয় সংক্রন্ত মতবিনিময় করবেন। দুপুর সাড়ে ১২ টায় বেতুয়া লঞ্চঘাট ও চরফ্যাশনের ভাঙ্গনপ্রবণ আসলামপুর এলাকা পরিদর্শন ও বেলা পৌনে ২ টায় সড়ক পথে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কের উদ্দেশ্যে যাত্রা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বেলা ২ টায় চরফ্যাশন উপজেলার কাশেম মিয়ার লঞ্চঘাটের উদ্দেশ্যে যাত্রা এবং তেতুলিয়া নদীর ভাঙ্গনপ্রবণ কাশেম মিয়ার লঞ্চঘাট এলাকা পরিদর্শন করবেন। এর পর বিকাল ৪ টায় চরফ্যাশন হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত