অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আগামীকাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৪২

remove_red_eye

৯৫৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এক দিনের সফওে আগামীকাল শুক্রবার ভোলায় আসছেন। তিনি দিন ব্যাপী ভোলা জেলার ৬ উপজেলার পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প ও ভাঙ্গনপ্রবণ এলকা পরিদর্শন করবেন।  
 পানি সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব  (উপ সচিব) নুর আলম স্বাক্ষরিত সফর সূচীতে জানা যায়, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি শুক্রবার সকাল ৮ টায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজ থেকে সড়ক পথে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।  সকাল ৯ টায় ভোলা সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প ও মেঘনা নদীর ভাঙ্গনপ্রবণ ধনিয়া, কাচিয়া ও শিবপুর এলাকা পরিদর্শন করবেন। এর পর সকাল ১০ টায় নৌপথে দৌলতখানের ভাঙ্গনপ্রবণ চকিঘাট এলাকা পরিদর্শন , সকাল সাড়ে ১০ টায় নৌপথে বোরহানউদ্দিনের ভাঙ্গনপ্রবণ হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকা পরিদর্শন,  সকাল ১১ টায়  তজুমদ্দিনের ভাঙ্গনপ্রবণ ইন্দ্রনারায়নপুর, গুরিন্দাবাজার, দাসেরহাট বাজার ও চাঁচড়া এলাকা পরিদর্শন করবেন।

এরপর তিনি দুপুর ১২ টায় নৌপথে লালমোহনের ফাতেমাবাদ ও চাঁদপুর এলাকা পরিদর্শন এবং নতুন বাজারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে নদী ভাঙ্গনরোধে করনীয় সংক্রন্ত মতবিনিময় করবেন। দুপুর সাড়ে ১২ টায়  বেতুয়া লঞ্চঘাট ও চরফ্যাশনের ভাঙ্গনপ্রবণ আসলামপুর এলাকা পরিদর্শন ও বেলা পৌনে ২ টায় সড়ক পথে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কের উদ্দেশ্যে যাত্রা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বেলা ২ টায় চরফ্যাশন উপজেলার কাশেম মিয়ার লঞ্চঘাটের উদ্দেশ্যে যাত্রা এবং তেতুলিয়া নদীর ভাঙ্গনপ্রবণ কাশেম মিয়ার লঞ্চঘাট এলাকা পরিদর্শন করবেন। এর পর বিকাল ৪ টায় চরফ্যাশন  হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...