অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

সমাবেশে বক্তৃতাকালে জামায়াতের জেলা আমিরের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৩

remove_red_eye

১৮১

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম সমাবেশে বক্তৃতা করছিলেন। বক্তৃতাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমীর।

তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হসপিটালের চিকিৎসক ডা. আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজে  শিক্ষক ছিলেন।

এদিকে জেলা জামায়াত আমিরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক বলেন, ‘আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।’

মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াতের এই নেতা।

ডা. মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, ‘হসপিটালে আসার আগেই আমীর সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যুর কারণটি এখনই নিশ্চিত করে বলতে পারছি না।’

এ ঘটনায় কুষ্টিয়া জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...