বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২৬ রাত ১১:৩৩
২১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে কারা থাকছেন আর কারা সরে যাচ্ছেন— সে চিত্র পরিষ্কার হবে মঙ্গলবার (২০ জানুয়ারি)।
এদিন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় থাকায় রাজনৈতিক দলগুলোকে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তাদের জানাতে হবে। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের জন্যও থাকছে সরে দাঁড়ানোর শেষ সুযোগ।
সোমবার (১৯ জানুয়ারি) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি কর্মকর্তা জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত। এসময়ের মধ্যে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াত চান, তারা সরে দাঁড়াতে পারবেন। এছাড়া কোনো আসনে কোনো দলের একাধিক প্রার্থী থাকলে রিটার্নিং কর্মকর্তাকে চূড়ান্ত দলীয় প্রার্থীর নাম জানাতে হবে। এরপরই জানা যাবে ভোটের মাঠে কারা থাকছেন।
গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন। এতে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।
৩০০ আসনে বৈধ প্র্র্থাী থাকে ১৮৪২ জন। এরপর ৬৪৫ জন আপিল করেছেন। আপিলকারীদের মধ্যে ১০ জানুয়ারি থেকে রোববার টানা ৯ দিনে শুনানিতে ৪১৭ জন প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ২ হাজার ২৫৩ জন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
এরপর নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত