বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৭
৩২৯
বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নানা সুবিধা এক জায়গায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনা জানান। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে অনুষ্ঠানটি হয়।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘সরকারের অনেক প্রজেক্ট আছে। কিন্তু সেগুলো সমন্বিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই।’
বিএনপি চেয়ারম্যান যোগ করেন, ‘যে পরিকল্পনাই করি না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক হলে অন্য বিষয়গুলোও ঠিক হয়ে যাবে।’
শিক্ষা খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বাচ্চাদের সঠিক শিক্ষা দিতে হবে। ছোটবেলা থেকেই সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। পড়ালেখাকে ফান হিসেবে আনা হবে, যাতে শিশুরা আগ্রহী হয়। শুধু একাডেমিক নয়, খেলাধুলা ও আর্ট অ্যান্ড কালচারও শিক্ষায় অন্তর্ভুক্ত হবে। এভাবে ইন্টারনেট ব্রাউজিং সীমিত করা সম্ভব হবে। শিক্ষা খাতের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে আলাদা টিম গঠন করবো।’
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘রোড ডিজাইনিং, পাবলিক ট্রান্সপোর্ট ও চাকরিসহ সবকিছু ঢাকা কেন্দ্রিক হওয়ায় ট্রাফিক জ্যাম বৃদ্ধি পাচ্ছে। স্যাটেলাইট টাউন গড়ে তুলবো, যেখানে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থাকবে। ফ্লাইওভার হয়েছে, মেট্রোরেল দেখছি। মেট্রোরেল কস্টলি এবং জায়গা বেশি নেয়। মনোরেল সুবিধাজনক, ছোট বগি ও মেট্রোর সঙ্গে ঢাকার সব জায়গায় সংযুক্ত করা যাবে।’
প্রবাসীদের জন্য নিজের পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, ‘তরুণরা অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন। তাদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীরা সঠিক চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাদের জন্য প্রণোদনা রাখা সম্ভব।’
এক প্রশ্নের জবাবে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে তারেক রহমান বলেন, ‘মাকে মিস করছি। কিন্তু রাত ৫টার সময়ও যখন দেখি মানুষ (আমার অপেক্ষায়) দাঁড়িয়ে আছে, তখন আর ক্লান্তি থাকে না।’
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত