অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ৪ ফেব্রুয়ারি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৩২

remove_red_eye

২৮৫

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে নির্বাচনী সফরের নতুন তারিখ আগামী ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওইদিন দুপুর ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

বরিশাল সফরের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে তারেক রহমানের রাজনৈতিক সফরের সিডিউল পরিচালনাকারী ব্যক্তি আমাকে ফোন করেন।

তিনি জানান, আগামী ৪ ফেব্রুয়ারি তারেক রহমান বরিশালে আসবেন। এটিই চূড়ান্ত তারিখ।
শিরিন আরও বলেন, ৪ ফেব্রুয়ারি তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। তার আকাশপথে আসার সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এদিকে বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিভাগ ও মহানগরসহ সাংগঠনিক আট জেলার নেতাদের সফরের বিষয়টি জানাতে বলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে দীর্ঘ প্রায় ২০ বছর পর গত ২৬ জানুয়ারি বরিশাল সফরের কথা ছিল তারেক রহমানের। পরে সেই তারিখ এক দিন পিছিয়ে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে ২৪ জানুয়ারি বিকেলে ওই তারিখও পিছিয়ে দেওয়া হয়।
 
সে সময় সফরের নতুন তারিখ ঘোষণা করা হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার রাতে বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা করে বিএনপি।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...