বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৪
২৫৭
বাংলার কণ্ঠ ডেস্ক : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি সংযুক্ত থেকে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচর, কাজীরচর ও কালাতলিরচর এলাকাকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে সাবমেরিন কেবল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
আজ শনিবার এক ভার্চুয়াল বক্তব্যে উপদেষ্টা এই উদ্যোগ বাস্তবায়নের জন্য বিআরইবি’র চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সাবমেরিন কেবল প্রকল্প বাস্তবায়নের ফলে মনপুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। এর মাধ্যমে ওই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
শুক্রবার ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা লঞ্চঘাট, বরিশাল সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাট, ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট এবং মনপুরা উপজেলার রাম নেওয়াজ লঞ্চঘাট-২ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি বরিশাল জেলার হিজলা উপজেলার মৌলভীরহাট লঞ্চঘাট, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নলচিরা ফেরিঘাট এবং চেয়ারম্যান ঘাট ফেরিঘাট উদ্বোধন করেন।
উপদেষ্টা বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বাস্তবায়নাধীন বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (বিআরডব্লিউটিপি-১) এর আওতায় বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব উদ্বোধন করেন।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্বোধনের পর এক বক্তৃতায় উপদেষ্টা বলেন, উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরাপদ, টেকসই ও নিরবচ্ছিন্ন নৌযোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিআরডব্লিউটিপি-১ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব এলাকার জনগণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি নৌপথের নাব্যতা রক্ষা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত