অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৩

remove_red_eye

১৯৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এ বছরের অমর একুশে গ্রন্থমেলা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহাম্মদ আজম। এসময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

মোহাম্মদ আজম জানান, অনিবার্য বাস্তবতার কারণে এ বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব হয়নি।

অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির একাধিক বৈঠকের মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি বইমেলা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলা একাডেমির ডিজি বলেন, ভাষা শহীদদের স্মরণে একুশে উদযাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি দীর্ঘদিন ধরে প্রকাশকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে। এই আয়োজন এখন জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় এবার স্টলভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে।

যদিও সার্বিকভাবে বইমেলা আয়োজনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বইমেলা আয়োজনের প্রস্তুতির বড় অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন, সোহরাওয়ার্দী উদ্যানের বরাদ্দ, স্টল নির্মাণ কার্যক্রম এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি চূড়ান্ত করা হয়েছে। সম্ভাব্য আলোচক ও প্রবন্ধকারদের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

এবার বইমেলায় অংশগ্রহণের জন্য গত বছর অংশগ্রহণকারী ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান স্টলের জন্য আবেদন করেছে। স্থান সংকুলানের সীমাবদ্ধতার কারণে গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠানসহ নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে।

বইমেলা আয়োজনের কাজ প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হওয়ার পর কিছু প্রকাশক ঈদের পর বইমেলা আয়োজনের প্রস্তাব দেন। এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ঈদের পর সময় গড়ালে এপ্রিল মাস চলে আসবে। এ সময় প্রচণ্ড তাপপ্রবাহ, ধুলোবালি এবং কালবৈশাখীসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকে।

ফলে ওই সময়ে মাসব্যাপী বইমেলা আয়োজন বাস্তবসম্মত নয়।

তিনি আরও বলেন, সামগ্রিক বাস্তবতা বিবেচনায় ২০ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা শুরু হবে। প্রতিদিন দুপুর দুইটা থেকে বইমেলা শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। রোজার মাস থাকায় থাকবে নামাজ ও ইফতারের ব্যবস্থা।

প্রতিবারের মতোই থাকবে শিশু কর্নার। শুক্রবার ও শনিবারসহ ছুটির দিন ও বিশেষ দিনে সকাল ৯টা থেকে থাকবে শিশু প্রহর। 

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...