অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বাণিজ্য-জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪১

remove_red_eye

২২১

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।  

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী নেপাল ও বাংলাদেশের মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, অভিন্ন আকাঙ্ক্ষা এবং গভীর সাংস্কৃতিক সংযোগের ওপর ভিত্তি করে দীর্ঘস্থায়ী সম্পর্ক পর্যালোচনা করেন।

বৈঠকে তারা অর্থনৈতিক অংশীদারিত্বের ওপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, আলোচনায় বাণিজ্য, জ্বালানি, সংযোগ এবং পর্যটনের মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

 

উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা দুই দেশ এবং জনগণের অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও মহাপরিচালক ইসরাত জাহানও বৈঠকে উপস্থিত ছিলেন।  

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, যুগ্ম সচিব গহেন্দ্র রাজভান্ডরি, মিশনের ডেপুটি চিফ মিসেস ললিতা সিলওয়াল এবং আন্ডার সেক্রেটারি মধুসূদন ভট্টরাই।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...