অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

অসুস্থ জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৫

remove_red_eye

২৯৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) টেলিফোনে তাদের মধ্যে এই কুশল বিনিময় হয়।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরে জামায়াতের কথা হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করেন। তিনি আমিরে জামায়াতের সঙ্গে কথা বলার আগ্রহ ব্যক্ত করলে আমার টেলিফোন থেকেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আলাপ হয়। তারা পরস্পর সালাম ও কুশল বিনিময় করেন।

গোলাম পরওয়ার আরও জানান, ফোনালাপের সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছেন।

তিনি বলেন, আমাদের আমিরে জামায়াত তাকে সপরিবারে, অর্থাৎ তার স্ত্রী ও কন্যাসহ ইফতারে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি এবং প্রধানমন্ত্রী সাদরে তা গ্রহণ করেছেন।

মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল ডা. শফিকুর রহমানের।

সেখানে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...