বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪
২৮৪
২০১০ সালে যাহের আলভী ও ইকরা যখন বিয়ে করেন, সেদিন বর আলভীর হাতে ছিল মাত্র ২ হাজার টাকা। আলভী এখন জায়গা করে নিয়েছেন বিনোদন অঙ্গনে। অথচ বেদনা নিয়ে চলে গেলেন তার স্ত্রী আফরা ইভনাত খান ইকরা।
আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় তার মরদেহ পাওয়া যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের শিক্ষার্থী ইকরা ছিলেন দর্শনের ছাত্রী। ২০১০ সালের ৯ নভেম্বর হুট করে বিয়ে করে ফেলেন তারা। ভবিষ্যত কী হবে, সেসব তখনও মাথায় ছিল না। তখনকার স্মৃতিচারণ করতে গিয়ে ইকরা বলেছিলেন, ‘ওর পকেটে মনে হয় ২ হাজার টাকা ছিলো। বন্ধুর থেকে ধার করে মিষ্টি কিনেছিলো!’

পুরান ঢাকায় বাসায় নেন আলভী-ইকরা। প্রতিদিন ৫ ঘণ্টা লাগতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে। প্রকৌশলবিদ্যায় পড়া আলভীও অভিনেতা হওয়ার জন্য সংগ্রাম শুরু করলেন। তখনকার স্মৃতিচারণ করতে গিয়ে বাবা-মার একমাত্র মেয়ে ইকরা বলেছিলেন, ‘কষ্ট হতো অনেক, কিন্তু চিন্তা ছিল গ্র্যাজুয়েশন শেষ করতেই হবে। ভালো চাকরি করতে হবে। এর মধ্যে দুই পরিবারের মান-অভিমান ভাঙা শুরু হলে আমরা ২০১৫ সাল থেকে শুরু করলাম আমাদের লাল-নীল সংসার।’
সংসার চালাতে পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন ইকরা। আলভীর একদিন কপাল খুললো। ছোট ছোট স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হতে লাগলো। বিদেশ ভ্রমণ শুরু করলেন দুজন, প্রথম সন্তান এলো কোলে, হলো প্রথম গাড়িটাও। বিয়ের ১৪ বছরে স্মৃতিচারণ করতে গিয়ে ইকরা বলেছিলেন, ‘আমরা দুজন পেলাম সবচেয়ে প্রিয় বন্ধু, প্রিয় ট্রাভেল পার্টনার, হলাম বাবা-মা! দূর থেকে মনে হবে চাহিবা মাত্রই জীবন আমাদের দিয়েছে। না। চাহিবা মাত্র যা পাওয়া যায়, তার মূল্য অনুধাবন করা সহজ নয়।’

কিন্তু হঠাৎ একদিন দুঃখ নেমে এলো তাদের জীবনে। সংসারের সেই দুঃখ জয় করতে পারেননি তারা। আলভীর সর্বশেষ ফেসবুক পোস্ট ও ইকরার মন্তব্য বলে দেয়, সংসারে নানান জটিলতায় পর্যুদস্ত ছিলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ইকরার বিশ্ববিদ্যালয় জীবনের একজন বন্ধু জাগো নিউজকে বলেন, ‘ইকরার ভাই-বোন নেই। ইকরা-আলভীর সম্পর্কটাও নানা সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলো। দুঃখের পোস্ট দিয়েও ফেসবুক থেকে প্রায়ই মুছে ফেলতো ইকরা। মানসিকভাবে সে খুব একটা ভালো ছিল না।’

আলভীর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘কাক, ‘ভালোবাসা এমনই’, ‘কপাল’, ‘বেঈমান’ ও ‘অসহায়ের মতো ভালোবাসি’।
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত