অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা মার্চ ২০২৬ বিকাল ০৪:২০

remove_red_eye

১৮৯

চিকিৎসা শিক্ষা ও গবেষণার পরিবেশকে রাজনীতিমুক্ত রাখার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন নতুন চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, শিক্ষাক্ষেত্রে রাজনীতি ব্যাঘাত ঘটায়। লেখাপড়া ও গবেষণায় মনোযোগী হতে হবে। ভালো ডাক্তার হোন, রাজনীতি থেকে দূরে থাকুন।

তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে রাজনীতি ব্যাঘাত সৃষ্টি করে। রেসিডেন্ট চিকিৎসকদের উচিত লেখাপড়া ও গবেষণায় মনোনিবেশ করে নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা। 
রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রাম ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী নবাগত ১,৩০৬ জন রেসিডেন্টকে পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিকতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, জনগণের জন্য মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য পূরণে নবাগত রেসিডেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
 
তিনি গবেষণায় গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিকমানের বিশেষজ্ঞ হতে হলে চিকিৎসাবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিকসের ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন জরুরি।
 
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে শপথ নেন ১৩০৬ জন রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি নবাগতদের শপথবাক্য পাঠ করান।

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

আরও...