অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

৮ প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৩

remove_red_eye

১৪৮

সরকারের দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন।

বুধবার (৪ মার্চ) প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ, মো. রাজীব আহসান, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ফারজানা শারমীন, মো. নুরুল হক ও ববি হাজ্জাজের দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শরীফুল আলম বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি এখন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সামলাবেন।

সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সামলাবেন। 

হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া ছিল। তিনি এখন সামলাবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আর রাজীব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

জোনায়েদ সাকিকে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ফারজানা শারমীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

তিনি এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

নুরুল হককে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া ছিল। তিনি এখন শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। 

ববি হাজ্জাজকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি এখন শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেন। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন করেছেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...