অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন ও সমাবেশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৩৮

remove_red_eye

৭৮৬

 বাংলার কন্ঠ প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালিতে মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানববন্ধন সমাবেশে হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের অঙ্গীকার এই ¯েøাাগানকে সামনে রেখে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে শনিবার বেলা ১২ টায় ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও  প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এই কর্মসূচীতে ভোলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ বিভিন্নশ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
ভোলা জেলা মুক্তযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক হামিদুর রহমান হাসিবের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির  বক্তব্য রাখেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোলা জেলার সদস্য সচিব আদিল হোসেন তপুর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা  প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ  অপু, ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক আবদুল আলম আবিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোলা সদর উপজেলার আহবায়ক আরিফুর রহমান  সোহাগ, দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রাশেদুল আলম,চর সামাইয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান  প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, আবু হোসেন, শামছুল হক, মাহাফুজুর রহমান, গোপাল চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর যুগ্ম-আহবায়ক তানজিরুল ইসলাম,  ,সদস্য সাখাওয়াত হোসেন সোহেল, এ্যাড. ইসতিয়াক হোসেন বাপ্পি, রাজীব, খাইরুল ইসলাম শাওন, বেলাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড  এর  যুগ্ম- আহবায়ক মো. শিমুল, সদস্য সচিব মো. শিপন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা চট্রোগ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মান না দেওয়ার প্রতিবাদে গত ২৪ আগষ্ট মুক্তিযোদ্ধা ও সন্তানদের মানবন্ধনে হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...